উপাত্ত (Data) এবং তথ্য (Information) বলতে কি বুঝায়?

উপাত্ত (Data) এবং তথ্য (Information) তথ্যপ্রযুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধারণা। উপাত্ত (Data) হলো অসম্পাদিত ও অগোছালো সংখ্যা, শব্দ, চিহ্ন বা তথ্যের টুকরা, যার নিজস্ব অর্থ স্পষ্ট নয়। অন্যদিকে তথ্য (Information) হলো প্রক্রিয়াজাত, সাজানো ও বিশ্লেষণ করা উপাত্ত (Data), যা মানুষের কাছে অর্থবহ জ্ঞান তৈরি করে। যেমন, পরীক্ষার নম্বরগুলো উপাত্ত (Data); কিন্তু কোন শিক্ষার্থী ভালো করেছে, কে উন্নতি করেছে—এই বিশ্লেষণ হলো তথ্য (Information)। ব্যবসা, শিক্ষা, গবেষণা, প্রশাসন ও প্রযুক্তিতে সঠিক তথ্য (Information) সিদ্ধান্ত গ্রহণকে সহজ, দ্রুত ও কার্যকর করে। তাই উপাত্ত (Data) হলো ভিত্তি, আর তথ্য (Information) হলো সেই ভিত্তি থেকে পাওয়া ব্যবহারযোগ্য জ্ঞান।
কোন একদিন আমি আমার লিংকডইন প্রোফাইল ঘাটতে ঘাটতে পাশের ওই স্ক্রীনশট এর দিকে চোখ পড়ে যায়। তখনই আমি সিদ্ধান্ত নেই যে, অন্তত উপাত্ত (Data) এবং তথ্য (Information) সম্পর্কে বেসিক জ্ঞান দেওয়ার জন্য হলেও আমি লিখব। আমার এই লেখা শুধু তাদের জন্য যারা উপাত্ত (Data) এবং তথ্য (Information) সম্পর্কে বেসিক ধারনা রাখতে চান।
উপাত্ত (Data) এবং তথ্য (Information) সম্পর্কে স্বচ্ছ ধারনা:
একটি দোকানে প্রতিদিন কতটি পণ্য বিক্রি হলো, কোন পণ্যের দাম কত এবং কতজন ক্রেতা এলেন—এসব আলাদা উপাত্ত ব্যবসার কাজ বোঝার প্রাথমিক ভিত্তি। এই উপাত্ত বিশ্লেষণ করে যখন জানা যায় কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে বা কোন দিনে আয় বেশি, তখন তা সিদ্ধান্ত নেওয়ার উপযোগী তথ্যে পরিণত হয়। ডাটা (Data) ও ইনফরমেশনের (Information) পার্থক্য বোঝার এটি একটি সহজ উদাহরণ।
দৈনন্দিন কথাবার্তায় শব্দ দুটি একই অর্থে ব্যবহার করা হলেও তথ্যপ্রযুক্তিতে এদের ভূমিকা আলাদা। এই আর্টিকেলে ডাটা ও ইনফরমেশনের সংজ্ঞা, ধরন, পার্থক্য এবং পারস্পরিক সম্পর্ক সহজ উদাহরণে আলোচনা করা হয়েছে।
সর্বপ্রথমে দুটি উদাহরন দেয়া যাক……………
উদাহরন-১: A, B, C, 9, Rahim, Karim, 5.7 inches
উদাহরন-২:
- Name: Karim.
- Father: Rahim.
- Class: 9.
- Section: B.
- Group: C.
- Height: 5.7 inches.
এখানে প্রথম উদাহরনে যা দেখান হয়েছে তার নিজস্ব কোন অর্থ থাকলেও সম্মিলিত কোন অর্থ প্রকাশ করে না। যেমন: “A” ইংরেজী বর্ণমালার ১ম অক্ষর কিন্তু “উদাহরন-১” এ “A” দ্বারা কি বুঝান হয়েছে তা কিন্তু স্পষ্ট নয়। তেমনি “5.7 inches” দ্বারা কোন কিছুর দৈর্ঘ্য প্রকাশ করলেও কার বা কিসের তা বোঝা যাচ্ছে না। অর্থাৎ “A, B, C, 9, Rahim, Karim, 5.7 inches” এর সম্মিলিত কোন অর্থ নাই।
কিন্তু দ্বিতীয় উদাহরনে,
- Name: Karim.
- Father: Rahim.
- Class: 9.
- Section: B.
- Group: C.
- Height: 5.7 inches.
যার সম্পূর্ন ও সম্মিলিত অর্থ রয়েছে। “উদাহরন-১” হতে “উদাহরন-২” অতীব বোধগম্য। এখানে “উদাহরন-১” হলো Data এবং “উদাহরন-২” Information।
উপাত্ত (Data): বাংলায় যাকে বলা হয় উপাত্ত। এর আর এক নাম “Raw Information”। Data হতে পারে কোন একটি অক্ষর, অনেকগুলো অক্ষর, হতে পারে এই অক্ষরগুলা এলোমেলো, কোন ছবি ইত্যাদি । Google Search এ Data হলো .
”Data is unorganized and unrefined fact“
অর্থাৎ Data বলতে এমন কিছু তথ্যকে বোঝান হয় যা অসংগঠিত, এলোমেলো অনেক সময় এর কোন বিশেষ অর্থ থাকে না। Data কে Process করে প্রস্তুত হয় Information। Data এর একক Datum। কোন কোন বইতে Datum শব্দের বহুবচন হলো Data এটাও সঠিক।
তথ্য(Information): বাংলায় যাকে বলা হয় তথ্য। Data কে Process করে Information প্রস্তুত করা হয়। Information হলো Data Group যার সুশৃঙ্খল ও অর্থবহ গ্রহনযোগ্যতা থাকে।

উপাত্ত (Data) এবং তথ্য (Information) কত প্রকার ও কি কি?
ডাটা এবং ইনফরমেশন এর প্রকারভেদ বুঝতে কিছু জটিলতা আছে। বিভিন্ন ওয়েব সাইট, বিভন্ন বিষয়বস্তু এবং বিভিন্ন লেখক বিভিন্নভাবে ডাটা এবং ইনফরমেশনের প্রকারভেদ করেছেন এবং দেখিয়েছেন। আমরাও বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব।
সর্বপ্রথমে, ডাটার প্রকারভেদ ।
ডাটা মূলত তিন প্রকার :-
১.নিউমেরিক ডাটা (Nemeric Data) বা সংখ্যাসূচক উপাত্ত।
২.অ-নিউমেরিক ডাটা (Non-Nemeric Data) বা অ- সংখ্যাসূচক উপাত্ত ।
৩.বুলিয়ান বা লজিক্যাল (Boolean Data)।
নিউমেরিক ডাটা (Nemeric Data) বা সংখ্যাসূচক উপাত্ত : যে সকল উপাত্ত সংখ্যাবাচক অর্থাৎ কোন কিছুর পরিমান বা কোন সংখ্যা প্রকাশ করে থাকে হতে পারে সংখ্যাটি পরিপূর্ন্ বা আংশিক, সেগুলো নিউমেরিক ডাটা। যেমন: ১ গ্লাস দুধ, ২০ টাকা, ৫.০০ সে:মি: ইত্যাদি।
নিউমেরিক ডাটা ২ (দুই) প্রকার: ১. ইন্টিজার (Integer) বা পূর্ন সংখ্যা, ২. ফ্লোটিং পয়েন্ট (Floating Point) বা ভগ্নাংশ।
অ-নিউমেরিক ডাটা (Non-Nemeric Data) বা অ- সংখ্যাসূচক উপাত্ত: এ সকল ডাটা বা উপাত্ত শ্রেনীকৃত। অ-সংখ্যাসূচক ডেটা এমন ডেটা যা পর্যবেক্ষণ করা হয়, পরিমাপ করা হয় না। অ-সংখ্যাসূচক ডেটা বর্ণনার সাথে সম্পর্কিত। অ-সংখ্যাসূচক ডেটা একজন ব্যক্তির লিঙ্গ, বৈবাহিক অবস্থা, হোমটাউন, জাতিগততার মতো বৈশিষ্ট্যগুলিকে উপস্থাপন করে থাকে। যেমন: একটি কুকির গন্ধ, বিছানার চাদরের অনুভূতি এবং একটি পেইন্টিংয়ের উপর ব্রাশ স্টোকের ধরনের ইত্যাদি।
অ-নিউমেরিক ডাটা (Non-Nemeric Data) বা অ-সংখ্যাসূচক উপাত্ত এর আরেকটি নাম “টেক্সট ডাটা” । সাধারনত কম্পিউটার প্রোগ্রমিং এ এই তিন ধরনের ডাটা ব্যবহার করা হয়ে থাকে।
বুলিয়ান বা লজিক্যাল (Boolean Data): বুলিয়ান ডাটা বা উপাত্তগুলির দুটি সম্ভাব্য অবস্থা রয়েছে: সত্য এবং মিথ্যা। বাইনারিতে, এগুলিকে “1” এবং ”0” দ্বারা উপস্থাপন করা হয়।

ইনফরমেশনের প্রকারভেদ ।
ইনফরমেশনের প্রকারভেদ মূলত ইনফরমেশন বা তথ্যের গুরুত্বের ওপর নির্ভর করে।
এই গুরুত্বের ওপর নির্ভর করে ইনফরমেশন মূলত ৪ (চার) প্রকার :-
১. গোপনীয় তথ্য বা Confidential Information (এই ধরনের তথ্য সাধারনত কোন গুরুত্বপূর্ণ ব্যাক্তির নিকট সংরক্ষিত থাকে)।
২. সীমাবদ্ধ তথ্য বা Restricted Information (কিছু সংখ্যক ব্যক্তির নিকট সংরক্ষিত থাকে)।
৩. অভ্যন্তরীন তথ্য বা Internal Information (এই ধরনের তথ্য কোন একটি নির্দিষ্ট গোষ্ঠীর সকল সদস্যদের নিকট থাকতে পারে)।
৪.প্রকাশিত তথ্য বা Public Information (সকলের নিকট থাকতে পারে)।
উপাত্ত (Data) এবং তথ্য (Information) এর পার্থক্য কি কি?
| উপাত্ত (Data) | তথ্য (Information) |
| উপাত্ত (Data) অসংগঠিত এবং অপ্রকাশিত তথ্য । | তথ্য (Information), সংগঠিত, প্রক্রিয়াকৃত, অর্থপূর্ণভাবে উপস্থাপিত উপাত্ত (Data) নিয়ে গঠিত। |
| উপাত্ত (Data) হল একটি পৃথক একক যা Raw Information ধারণ করে এবং এককভাবে তা কোন সুনির্দিষ্ট অর্থ বহন করে না। | তথ্য (Information) হলো এমন উপাত্ত (Data) যা যৌথভাবে যৌক্তিক অর্থ বহন করে। |
| উপাত্ত (Data) কখনও তথ্য (Information) এর উপর নির্ভর করে না। | তথ্য (Information) সম্পুর্নরূপে উপাত্ত (Data) নির্ভরশীল। |
| এটি Bit এবং Byte এককে পরিমাপ করা হয়। | সময়, পরিমাণ ইত্যাদি অর্থপূর্ণ এককে তথ্য (Information) পরিমাপ করা হয়। |
| সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধুমাত্র Raw Information অপর্যাপ্ত | | সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য (Information) যথেষ্ট । |
উপাত্ত (Data) এবং তথ্য (Information) সম্পর্কে মনে রাখা ভাল:
১.ডাটার চেয়ে সহজ, অর্থবহ, সঠিক, নির্ভরযোগ্য, সম্পূর্ন, বিষয় সংশ্লিষ্ট, নিরাপদ, সময়োপযোগী, প্রয়োজনীয় ইনফরমেশনের গুরুত্ব অনেক বেশী।
২.কোন এক সিস্টেমর ইনফরমেশন অন্য এক বা একাধিক সিস্টেমের ডাটা হিসেবে ব্যবহৃত হতে পারে।
৩.ডেটা প্রক্রিয়াজাত (Process) করে ইনফরমেশন প্রস্তুত করা হয়, এই প্রক্রিয়াজতকরণ কম্পিউটারাইজড সিস্টেমস অথবা অন্য কোন সিস্টেমস এর মাধ্যমে হতে পারে।
উপসংহার:
ডাটা ও ইনফরমেশনের পার্থক্য মূলত প্রসঙ্গ, ব্যাখ্যা ও ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। সংগ্রহ করা উপাত্তকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে, যাচাই করে এবং বিশ্লেষণ করে অর্থবহ তথ্য পাওয়া যায়। তবে শুধু প্রক্রিয়াকরণ করলেই তথ্য নির্ভরযোগ্য হয় না; উৎসের মান এবং বিশ্লেষণের সঠিকতাও গুরুত্বপূর্ণ।
শিক্ষা, ব্যবসা কিংবা গবেষণায় কার্যকর সিদ্ধান্ত নিতে তাই উপাত্ত সংগ্রহের পাশাপাশি তার অর্থ বুঝতে হবে। ডাটা কোথা থেকে এসেছে, কীভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করা হবে—এই বিষয়গুলো বিবেচনা করলেই তথ্যের যথাযথ ব্যবহার সম্ভব।
সাধারণ জিজ্ঞাসা বা FAQ:
১. ডাটা ও ইনফরমেশনের মূল পার্থক্য কী?
ডাটা হলো কোনো বিষয় সম্পর্কে সংগ্রহ করা উপাত্ত বা পর্যবেক্ষণ। সেই উপাত্ত প্রসঙ্গসহ ব্যাখ্যা করে অর্থবহভাবে ব্যবহার করা গেলে তা ইনফরমেশন হিসেবে কাজে আসে।
২. ডাটা কি সব সময় অর্থহীন বা এলোমেলো হয়?
না। ডাটা আগে থেকেই সাজানো থাকতে পারে এবং তার নিজস্ব অর্থও থাকতে পারে। তবে নির্দিষ্ট প্রশ্নের উত্তর পেতে প্রয়োজনীয় প্রসঙ্গ ও বিশ্লেষণ যুক্ত করতে হয়।
৩. ডাটা থেকে ইনফরমেশন তৈরির উদাহরণ কী?
একটি দোকানে তিন দিনে বিক্রি হলো ১০, ১৫ ও ২০টি খাতা—এগুলো বিক্রির ডাটা। হিসাব করে বলা হলো, তিন দিনে মোট ৪৫টি এবং প্রতিদিন গড়ে ১৫টি খাতা বিক্রি হয়েছে—এটি ওই ডাটা থেকে পাওয়া ইনফরমেশন।
৪. ডাটা কত প্রকার?
শ্রেণিবিভাগের ভিত্তি অনুযায়ী ডাটার ধরন ভিন্ন হয়। প্রাথমিক আলোচনায় সংখ্যাসূচক, অ-সংখ্যাসূচক ও বুলিয়ান ডাটা বোঝানো যায়। তবে সব ক্ষেত্রের জন্য এটিই একমাত্র বা পূর্ণাঙ্গ শ্রেণিবিভাগ নয়।
৫. তথ্যের নিরাপত্তাভিত্তিক শ্রেণিবিভাগ কী?
প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী তথ্যকে Public, Internal, Confidential ও Restricted শ্রেণিতে ভাগ করতে পারে। কারা তথ্য দেখতে বা ব্যবহার করতে পারবেন, তা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়।
৬. একটি তথ্য কি আবার ডাটা হিসেবে ব্যবহৃত হতে পারে?
হ্যাঁ। একটি শাখার মাসিক বিক্রির প্রতিবেদন সেই শাখার জন্য তথ্য। কিন্তু সব শাখার বার্ষিক বিক্রি বিশ্লেষণের সময় ওই প্রতিবেদন আবার ইনপুট ডাটা হিসেবে ব্যবহৃত হতে পারে।
৭. ডাটা প্রসেসিংয়ের জন্য কি কম্পিউটার আবশ্যক?
না। হাতে হিসাব করেও উপাত্ত থেকে তথ্য তৈরি করা যায়। তবে বিপুল উপাত্ত দ্রুত সাজানো, হিসাব করা ও বিশ্লেষণের ক্ষেত্রে কম্পিউটার কার্যকর।
৮. ভালো তথ্যের বৈশিষ্ট্য কী?
ভালো তথ্য উদ্দেশ্যের সঙ্গে প্রাসঙ্গিক, যথাসম্ভব নির্ভুল, পর্যাপ্ত, সময়োপযোগী এবং বোধগম্য হয়। এর উৎস ও প্রস্তুত করার পদ্ধতি যাচাই করা গেলে নির্ভরযোগ্যতা মূল্যায়ন সহজ হয়।

Hi there — this is regarding bitbytestory.com.
Do you offer your product or service to clients outside your local area (or worldwide)?
We put together a full walkthrough for reaching website owners globally who could be a fit for what you offer.
No burning ad spend, no chasing leads manually.
It sets you up with the full technical infrastructure, plus access to a database of up to 50 million site contacts — so you’re not building a list from scratch.
Happy to send over a quick rundown of how it works if you’re interested.
If not, no worries — just ignore this.
Thanks,
Kate
Hi,
I just visited bitbytestory.com and wondered if you’ve ever considered an impactful video to advertise your business? Our videos can generate impressive results on both your website and across social media.
Our videos are just $195 USD / £145 for a 30-second video ($239 USD / £179 for 60 seconds) and include a full script, voice-over and visuals.
I can show you some previous videos we’ve done if you want me to send some over. Let me know if you’re interested in seeing samples of our previous work.
Regards,
Joanna
Thanks for your comment. I will contact if necessary.