কম্পিউটার কি?

কম্পিউটার কি এবং এর প্রধান বৈশিষ্ট, A to Z বিশদ গাইড।

কম্পিউটার কি এবং এর প্রধান বৈশিষ্ট:

কম্পিউটার হল একটি অত্যাধুনিক প্রযুক্তি যা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। এটি তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং স্থানান্তরের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করে, যা আমাদের কাজের গতি এবং কার্যকারিতা বাড়িয়ে তোলে। শিক্ষাব্যবস্থা, চিকিৎসা, ব্যবসা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সহ প্রায় সব ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার করা হয়। এতে থাকা সফটওয়্যার ও হার্ডওয়্যার কম্পোনেন্টের মাধ্যমে যে কোন জটিল কাজ দ্রুত ও সঠিকভাবে করা সম্ভব। তথ্য প্রবাহ, যোগাযোগ, সৃজনশীলতা এবং সমস্যার সমাধানে কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা ভবিষ্যতেও প্রযুক্তির উন্নতির সাথে প্রতিনিয়ত আরও শক্তিশালী হচ্ছে। কম্পিউটার কি? এবং এর প্রধান বৈশিষ্ট-ই এই আর্টিকেলের মূল বিষয়।

কম্পিউটার কি?

COMPUTER একটি ইংরেজী শব্দ, যা গ্রীক “COMPUTE” শব্দ হতে এসছে, যার অর্থ “To Calculate” বা ”হিসাব করা”। অতঃপর মানুষ সাধারনভাবে কম্পিউটার কে হিসাবকারী যন্ত্র হিসেবে বিবেচনা করে থাকে, যা কোন গানিতিক ক্রিয়াকলাপ দক্ষতার সাথে ও দ্রুততার সাথে নির্ভুলভাবে করে থাকে। যদিও কস্পিউটার আবিস্কারের মূল উদ্দেশ্যই ছিল গননা কার্য সম্পাদন করা তথাপি বর্তমানে কম্পিউটার কে সই যন্ত্র হিসেবে ধারনা করা হয় যা ডাটা (Data) বা উপাত্ত নিয়ে কাজ করে থাকে। বর্তমানে কম্পিউটার  দিয়ে শতকরা ৮০ ভাগ Data Processing বা উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ করা হয়ে থাকে। এজন্য কম্পিউটার কে ডাটা প্রসেসর (Data Processor) বলা হয়ে থাকে কারন তা Data বা উপাত্ত সঞ্চয় করতে (Store), প্রক্রিয়াকরণ (Process) করতে এবং যৌক্তিক উপায়ে ব্যবহার করতে পারে।

ডাটা প্রসেসর (Data Processor) নামটি ব্যাপক সমাদৃত কারন আধুনিক কম্পিউটার শুধুমাত্র গননা বা হিসাব কার্যে সীমাবদ্ধ নয়, আধুনিক কম্পিউটার (Computer) বিভিন্ন ধরনের উপাত্ত বা Data নিয়ে অনেক জটিল থেকে জটিলতর কাজ করে থাকে।

একটি উদাহরন দিয়ে বিষয়টি পরিস্কার করা যাক।

ধরা যাক, কোন একটি প্রতিষ্ঠানের এক ঝাঁক কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে অসংখ্য CV জমা পড়বে, এমন যদি হয় সকল CV একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে হবে সেক্ষেত্রে ডাটা প্রসেসর (Data Processor) কি করবে?

১. বিভিন্ন ধরনের উৎস হতে উপাত্তসমূহ সংগ্রহ করবে।

২. সকল উপাত্ত সমূহ একীভূত (Merge বা সকল উপাত্তের মিশ্রন প্রস্তুত করা) করবে।

৩. পরিশেষে সর্ট((Sort) অর্থাৎ ধারাবাহিকভাবে বিভিন্ন আকারে সজ্জিক করে ফলাফল প্রদর্শন করবে (Sort করবে)।

এখানে লক্ষ্যণীয় যে এক্ষেত্রে কম্পিউটার কে কোন প্রকার গাণিতিক কাজ করতে হচ্ছে না। কাজেই আধুনিক কম্পিউটার (Computer) কে ডাটা প্রসেসর (Data Processor) বললে কোনক্রমে অযৌক্তিক কিছু বলা হবে না।

যাই হোক যদি সংজ্ঞা দিতে হয় তবে:-

Google Search অনুসারে কম্পিউটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়:

“An electronic device for storing and processing data, typically in binary form, according to instructions given to it in a variable program.”

 অক্সফোর্ড ডিকশনারী অনুসারে কম্পিউটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়:

“Electronic device for storing, analyzing and producing information, for making calculation, or controlling machine”

কাজেই বলা যায়:

“Computer is an electronic device that receives input, stores or process the input according to user instructions & provide output in desire format.”

অর্থাৎ, কম্পিউটার একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা Input (Input হতে পারে Data অথবা Information) গ্রহন করে, ধারন (Store) করে এবং নির্দিষ্ট নির্দেশের (Instructions) এর ওপর ভিত্তি করে প্রক্রিয়াকরণ (Process) করে কাংখিত বিন্যাসে ফলাফল প্রদর্শন করে থাকে।

তাহলে কম্পিউটার কি? তা মোটামুটি জানা হলো।

ডাটা প্রসেসিং (Data Processing) এর সংজ্ঞা:

কম্পিউটার ব্যবহার করে উপাত্ত বা Data প্রক্রিয়াকরণ বা Process এর জন্য যে কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে তাই Data Processing বা উপাত্ত প্রক্রিয়াকরণ নামে পরিচিত।

ডাটা প্রসেসিং(Data Processing) সম্পন্ন করার জন্য মূলত উপাত্ত (Data) কে তিনটি ধাপের মধ্য দিয়ে যেতে হয়ঃ

১. ইনপুট ডাটা (Input Data) সংগ্রহ করা।

২. প্রাপ্ত উপাত্তকে সুনিপুনভাবে ব্যবহার করা।

৩. সর্বশেষ ফলাফল তদারিক করা এবং প্রকাশ করা।

এখানে বলতে হয় যে ডাটা প্রক্রিয়াকরণ করে মূলত তথ্য (Information) প্রস্তুত করা হয়ে থাকে, যাতে উক্ত ডাটা সর্বজনে গ্রহনযোগ্যতা লাভ করে।

কম্পিউটারের বৈশিষ্ট গুলি কি?

বিগত কয়েক দশক ধরে বিভিন্ন ধরনের কাজে কম্পিউটারের ব্যবহার এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষ কম্পিউটারকে অতীব প্রয়োজনীয়, উপকারী এবং শক্তিশালী Electronic Device বা Tools হিসেবে বিবেচনা করে থাকে। এই জনপ্রিয় Electronic Device বা Tools এর নিজস্ব কিছু বৈশিষ্ট আছে যা তাকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট। কম্পিউটার কি এটা জানা যতটা জরুরী এর প্রধান বৈশিষ্ট সম্পর্কে ধারনা থাকাও সমান জরুরী।

১.স্বয়ংক্রিয় (Automatic): স্বয়ংক্রিয় বা Automatic বলতে সেই বস্তু বা Machine কে বুঝায় যা কোন মানব হস্তক্ষেপ ছাড়াই যেকোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম। কম্পিউটার স্বয়ংক্রিয় বা Automatic কারন নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী একবার কাজ শুরু করলে শেষ পর্যন্ত কোন মানব হস্তক্ষেপে এর প্রয়োজন হয় না। এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে, Computer স্বয়ংক্রিয় বা Automatic Machine হলেও তা কিন্তু নিজে থেকে স্বপ্রনোদিত হয়ে কোন সমস্যা খুজে বের করে নিজে থেকে সমাধান করে না। তাকে নির্দেশনা প্রদান করতে হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কম্পিউটারএর বোধগম্য কোডের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়ে থাকে।

২.গতি (Speed): আধুনিক কম্পিউটার গুলি অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন যন্ত্র বা Device। সাধারন মানুষ যে কাজ করতে দিন, মাস বা বছরের পর বছর সময় নিয়ে থাকে সে কাজগুলি যেন মূহুর্তের মধ্যে করতে পারে Computer সেভাবেই প্রস্তুত করা হয়ে থাকে। মোদ্দা কথা একজন সাধারন মানুষ যে কাজ দিন-রাত মেহনত দিয়ে করে থাকে Computer সেই সকল কাজ মুহুর্তের মধ্যে করে ফেলে। Computer তার কাজের হিসেবগুলি মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ডে করে ফেলে। এমন কিছু Super Computer আছে যা, ট্রিলিয়ন-ট্রিলিয়ন গানিতিক বা যৌক্তিক কার্যাবলি কয়েক সেকেন্ড এ করে ফেলে।

৩.সঠিকতা (Accuracy): কম্পিউটার গতিশীল, স্বয়ংক্রিয় এর পাশাপাশি সম্পূর্ন সঠিকভাবে কাজ করার ক্ষমতা রয়েছে। এর সঠিকতার ধাপগুলি উচ্চপর্যায়ের। তবে এটা নির্ভর করে তাকে কিভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে তার উপর। Computer এর যে ভুল হয় না, তা কিন্তু নয়। তবে এটা নির্ভর করে এতে প্রদানকৃত উপাত্তের উপর এবং কিভাবে এই উপাত্ত প্রদান করা হচ্ছে তার উপর।

৪.ক্লান্তিহীনতা (Diligence): মানুষের মতো ক্ষুধা, ঘুম, ক্লান্তি কম্পিউটারকে স্পর্শ করে না। এটা অবিরতভাবে ঘন্টার পার ঘন্টা অথবা তারও বেশী সময় ধরে যেকোন কাজ নির্ভুলভাবে করতে পারে। কোন প্রকার বিরক্তি, বিরতি, বিভ্রান্তি Computer কে সম্পর্শ করে না। বিরতিহীনতার পাশাপাশি Computer রুটিন অনুযায়ী কাজ করে থাকে।

৫.বহুমুখীতা (Versatility): Computer এর একটি বিস্ময়কর বিষয় হচ্ছে এর বহুমুখী ব্যবহার অর্থাৎ Computer দিয়ে যেকোন সময়ে যেকোন কাজ করা সম্ভব আবার একটি কাজ চলমান থাকা অবস্থায় অন্য এক বা একধিক কাজ করা সম্ভব। যা Multitasking নামে পরিচিত।

৬.মনে রাখার ক্ষমতা (Power of Remembering): Computer এর মনে রাখার ক্ষমতা মানব মস্তিস্কের চেয়ে অনেক বেশী। মানব মস্তিস্কের ক্ষেত্রে যেটা হয়, তা হলো একজন মানব কে কিছু মনে রাখতে হলে অনেক সময় নিয়ে তা মুখস্ত করতে হয়ে, আবার তা মনে করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় লাগছে, কোন কোন ক্ষেত্রে যা মুখস্ত করেছে তা আংশিক মনে করতে পারেছে, কখনও পারছে না আবার কখনও একটি মনে করতে আর একটি মনে করে ফেলছে। কিন্তু Computer এর ক্ষেত্রে তা নয়, একবার Computer Memory তে যা জমা হয়ে থাকে তা বছরের পর বছর Computer মনে রাখে এবং প্রয়োজনে একদম সঠিকভাবে তা ব্যবহার করে থাকে। মানুষ চাইলে Computer Memory হতে উপাত্ত-তথ্য সরিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে Computer তা পুনরায় স্মরন করতে পারে না।

৭.কোন I.Q নাই: Computer কোন যাদুকরী যন্ত্র নয়। এর নিজস্ব কোন বুদ্ধি নাই। বাহির থেকে একে নির্দেশনা প্রদান করতে হয়। যেভাবে নির্দেশনা প্রদান করা হয় ঠিক সেভাবে এটা কাজ করে থাকে। Computer কখনও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। মানব প্রদত্ত নির্দেশনার ওপর বহুলাংশে নির্ভরশীল।

৮. অনুভুতিহীন (No feelings): Computer অনুভুতিহীন। সাধারন মানুষের মতো এর কোন আবেগ, হাসি, কান্না, স্বাদ, গন্ধের অনুভুতি নাই। Computer কে যেভাবে নির্দেশনা প্রদান করা হয় সেভাবেই কর্ম সম্পাদিত হয়।

উপসংহার:

কম্পিউটার একটি প্রোগ্রামনির্ভর ইলেকট্রনিক যন্ত্র, যা উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং ফলাফল প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করে। দ্রুতগতি, স্বয়ংক্রিয় কার্যক্রম, নির্ভুলতা, ক্লান্তিহীনতা ও বহুমুখী ব্যবহারের কারণে শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, ব্যবসা এবং গবেষণায় কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই কম্পিউটারকে শুধু হিসাব করার যন্ত্র হিসেবে দেখলে এর কাজের পরিধি পুরোপুরি বোঝা যায় না।

তবে কম্পিউটারের ফলাফল সব সময় নির্ভুল হবে—এমন নিশ্চয়তা নেই। সঠিক ফলাফলের জন্য প্রয়োজন সঠিক উপাত্ত, উপযুক্ত নির্দেশনা এবং কার্যকর হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটার কী, কীভাবে ডাটা প্রক্রিয়াকরণ করে এবং এর সক্ষমতা ও সীমাবদ্ধতা কোথায়—এসব বুঝতে পারলে প্রযুক্তিকে আরও দক্ষ ও সচেতনভাবে ব্যবহার করা সম্ভব।

সাধারণ জিজ্ঞাসা বা FAQ:

১. কম্পিউটার কী?

কম্পিউটার হলো একটি প্রোগ্রামনির্ভর ইলেকট্রনিক যন্ত্র, যা উপাত্ত গ্রহণ করে, নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াকরণ করে এবং ফলাফল প্রদান করে। এটি উপাত্ত ও ফলাফল সংরক্ষণও করতে পারে।

২. কম্পিউটারকে ডাটা প্রসেসর বলা হয় কেন?

কম্পিউটার শুধু গাণিতিক হিসাব করে না; এটি উপাত্ত সাজানো, তুলনা করা, অনুসন্ধান করা এবং বিশ্লেষণের মতো কাজও করে। উপাত্ত প্রক্রিয়াকরণের এই সক্ষমতার কারণে কম্পিউটারকে ডাটা প্রসেসর বলা হয়।

৩. ডাটা প্রসেসিং কী?

কাঁচা উপাত্তকে নির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে ব্যবহারযোগ্য তথ্যে রূপান্তরের প্রক্রিয়াকে ডাটা প্রসেসিং বলে। যেমন, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের নম্বর থেকে মোট নম্বর, গড় ও ফলাফল তৈরি করা।

৪. কম্পিউটার কীভাবে কাজ করে?

কম্পিউটারের কাজের মৌলিক ধাপ হলো ইনপুট, প্রসেসিং ও আউটপুট। প্রথমে উপাত্ত ও নির্দেশনা গ্রহণ করা হয়, এরপর সেগুলো প্রক্রিয়াকরণ করে ফলাফল দেখানো হয়। প্রয়োজন অনুযায়ী উপাত্ত ও ফলাফল সংরক্ষণ করা হয়।

৫. কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী কী?

কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো দ্রুতগতি, স্বয়ংক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা, সঠিক নির্দেশনায় নির্ভুল ফলাফল প্রদান, ক্লান্তিহীনতা, বহুমুখী ব্যবহার এবং বিপুল উপাত্ত সংরক্ষণের সক্ষমতা। তবে এসব সক্ষমতা যন্ত্রের গঠন, সফটওয়্যার ও কাজের ধরনের ওপর নির্ভর করে।

৬. কম্পিউটারকে স্বয়ংক্রিয় যন্ত্র বলা হয় কেন?

প্রোগ্রাম ও প্রয়োজনীয় উপাত্ত দেওয়া হলে কম্পিউটার প্রতিটি ধাপে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই অনেক কাজ সম্পন্ন করতে পারে। যেমন, নির্ধারিত নিয়মে বেতনের হিসাব তৈরি বা নির্দিষ্ট সময়ে ব্যাকআপ নেওয়া।

৭. কম্পিউটার কি ভুল করতে পারে?

হ্যাঁ। ভুল উপাত্ত, ত্রুটিপূর্ণ প্রোগ্রাম, হার্ডওয়্যারের সমস্যা বা ভুল কনফিগারেশনের কারণে কম্পিউটার ভুল ফলাফল দিতে পারে। ভুল ইনপুট থেকে ভুল আউটপুট পাওয়ার বিষয়টি বোঝাতে “Garbage In, Garbage Out” বা GIGO কথাটি ব্যবহৃত হয়।

৮. বহুমুখিতা ও মাল্টিটাস্কিং কি একই বিষয়?

না। বহুমুখিতা হলো বিভিন্ন ধরনের কাজ করার সক্ষমতা—যেমন লেখালেখি, হিসাব, ছবি সম্পাদনা ও তথ্য বিশ্লেষণ। মাল্টিটাস্কিং হলো একই সময়ে একাধিক কাজ বা প্রোগ্রাম চালানোর ব্যবস্থা—যেমন গান শুনতে শুনতে ডকুমেন্ট লেখা।

৯. কম্পিউটারে সংরক্ষিত তথ্য কি সব সময় থাকে?

না। RAM-এর মতো অস্থায়ী মেমোরিতে থাকা তথ্য বিদ্যুৎ বন্ধ হলে হারিয়ে যায়। SSD বা হার্ডড্রাইভে তথ্য দীর্ঘ সময় রাখা যায়, তবে যন্ত্রের ক্ষতি, ভুল করে মুছে ফেলা বা অন্য সমস্যায় তা হারাতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখা প্রয়োজন।

১০. কম্পিউটার কি নিজে সিদ্ধান্ত নিতে পারে?

কম্পিউটার নির্ধারিত নিয়ম, অ্যালগরিদম বা প্রশিক্ষিত মডেলের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্তমূলক ফলাফল দিতে পারে। যেমন, কোনো লেনদেন সন্দেহজনক কি না তা শনাক্ত করা। তবে এই সক্ষমতাকে মানুষের মতো সচেতনতা, অনুভূতি বা বিচারবোধের সমতুল্য ধরা ঠিক নয়।

সম্পূর্ন ভিডিওটিতে আর্টিকেলটির উপর একটি লেকচার আছে, দেখে নিতে পারেন।

কম্পিউটার কি? এবং এর বৈশিষ্ট সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন ও আমাদের সোস্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকুন।

আরও জানতে ক্লিক করুন এখানে।

আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে।

https://bitbytestory.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*