মেশ ট্রি ও হাইব্রিড টপোলজি।

মেশ, ট্রি ও হাইব্রিড টপোলজির গঠন, সুবিধা ও সীমাবদ্ধতা।

মেশ, ট্রি ও হাইব্রিড টপোলজি: গঠন, সুবিধা ও সীমাবদ্ধতা:

একটি বড় নেটওয়ার্কে অনেক ডিভাইস যুক্ত করার পাশাপাশি যোগাযোগ সচল রাখা এবং ভবিষ্যতে নতুন বিভাগ যোগ করার পরিকল্পনাও প্রয়োজন। এই কাজগুলোতে নেটওয়ার্কের সংযোগবিন্যাস বা টপোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেশ টপোলজিতে বিকল্প সংযোগপথ, ট্রি টপোলজিতে শাখাভিত্তিক স্তর এবং হাইব্রিড টপোলজিতে একাধিক ধরনের বিন্যাসের সমন্বয় দেখা যায়। এই লেখায় তিনটির গঠন, সুবিধা, সীমাবদ্ধতা ও ব্যবহার সহজ উদাহরণে তুলে ধরা হয়েছে, যাতে তাদের পার্থক্য বুঝতে সুবিধা হয়।

“নেটওয়ার্ক টপোলজি কী? বাস, স্টার ও রিংয়ের সহজ ব্যাখ্যা”

“LAN ও MAN কী? ধারণা, পার্থক্য ও নেটওয়ার্ক তৈরির উপায়”

“WAN ও PAN কী? পার্থক্য, ব্যবহার ও তৈরির পদ্ধতি”

ম্যাশ টপোলজি (Mesh Topology):

এই টপোলজিতে প্রতিটি ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে সরাসরি সংযুক্ত থাকে। এতে ডেটা চলাচলের একাধিক পথ থাকে বলে নেটওয়ার্ক অত্যন্ত নির্ভরযোগ্য হয়। তবে স্থাপন ব্যয়বহুল ও জটিল।

সহজ কথায়,

  • প্রতিটি ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে সরাসরি সংযুক্ত থাকে।
  • ডেটা আদান-প্রদানের একাধিক পথ থাকে।
  • এটি সবচেয়ে নির্ভরযোগ্য টপোলজি।
  • স্থাপন ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল।

সীমাবদ্ধতা:

  • খরচ: অধিক কেবল এবং যন্ত্রাংশের প্রয়োজন হয়, যা অন্যান্য টপোলজির তুলনায় বেশী ব্যয়সাপেক্ষ।
  • জটিলতা: নেটওয়ার্কের যতগুলো ডিভাইস হবে, তার সাথে সংযোগ স্থাপন করতে হয়, যা নেটওয়ার্কটি অত্যন্ত জটিল করে তুলতে পারে।
  • পরিচালনা: অনেক সংযোগের কারণে, ম্যানেজমেন্ট এবং রক্ষণাবেক্ষণ করা কঠিন হতে পারে।

উদাহরণ: ইন্টারনেটের ব্যাকবোন নেটওয়ার্ক।

ম্যাশ টপোলজি।

ট্রি টপোলজি (Tree Topology):

এই টপোলজি Bus ও Star টপোলজির সমন্বয়ে তৈরি। এতে একটি প্রধান নোড থেকে শাখা-প্রশাখার মতো করে অন্যান্য নোড সংযুক্ত থাকে। বড় প্রতিষ্ঠানে এটি ব্যবহার করা হয়।

সহজ কথায়,

  • এটি Bus ও Star টপোলজির সমন্বয়ে গঠিত।
  • একটি মূল নোড থেকে শাখা-প্রশাখার মতো করে অন্যান্য নোড যুক্ত থাকে।
  • বড় নেটওয়ার্কে এটি ব্যবহৃত হয়।
  • ব্যবস্থাপনা তুলনামূলক সহজ।

সীমাবদ্ধতা:

  • কেন্দ্রীকরণ ও একক পয়েন্টে ফেইলিউর: মূল নোড বা রুট নোডের সমস্যা হলে পুরো নেটওয়ার্ক ব্যাহত হতে পারে।
  • বেশী কেবল ব্যবহার: অধিক কেবল ব্যবহৃত হওয়ায় খরচ বৃদ্ধি পায়।
  • জটিলতা: নেটওয়ার্কের বড় আকার এবং শাখার সংখ্যা বাড়ালে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে।
  • স্কেলেবলিটির সীমাবদ্ধতা: অতিরিক্ত শাখা সংযোগ করলে পারফরম্যান্স কমে যেতে পারে।
  • রক্ষণাবেক্ষণ সমস্যা: নেটওয়ার্কের সমস্যা চিহ্নিত করা কঠিন হতে পারে এবং মেরামত প্রক্রিয়া জটিল হতে পারে।
  • ট্রাফিক সমস্যা: মূল নোডে অতিরিক্ত ট্রাফিকের চাপ নেটওয়ার্কের গতি কমাতে পারে।

উদাহরণ: বিশ্ববিদ্যালয় বা বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কাঠামো।

ট্রি টপোলজি।

হাইব্রিড টপোলজি (Hybrid Topology):

যখন একাধিক টপোলজির সমন্বয়ে একটি নেটওয়ার্ক গঠিত হয়, তখন তাকে Hybrid টপোলজি বলা হয়।

সহজ কথায়,

  • একাধিক টপোলজির সমন্বয়ে তৈরি নেটওয়ার্ককে Hybrid টপোলজি বলে।
  • এটি বড় ও জটিল নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
  • নির্ভরযোগ্যতা ও নমনীয়তা বেশি।
  • নকশা ও স্থাপন তুলনামূলক জটিল।

সীমাবদ্ধতা:

  • জটিলতা: একাধিক টপোলজির মিশ্রণে নেটওয়ার্কটি জটিল হয়ে পড়ে, ফলে রক্ষণাবেক্ষণ ও ডায়াগনোসিসে সমস্যা হতে পারে।
  • খরচ: বেশী যন্ত্রাংশ এবং কেবল ব্যবহারের কারণে খরচ বেড়ে যায়।
  • নির্ভরশীলতা: এই টপোলজিতে বিভিন্ন সাব-টপোলজির জন্য নির্ভরশীলতা থাকে, যার ফলে একটি সাব-টপোলজিতে সমস্যা হলে পুরো নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে।

উদাহরণ: বড় কর্পোরেট বা মাল্টি-শাখা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক।

হাইব্রিড টপোলজি।

উপসংহার:

পরিশেষে বলা যায়, নেটওয়ার্কের প্রয়োজন, আকার ও ব্যয়ের উপর ভিত্তি করে উপযুক্ত টপোলজি নির্বাচন করা হয়। প্রতিটি টপোলজির নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে এবং সঠিক টপোলজি নেটওয়ার্ক ব্যবস্থাকে কার্যকর ও নির্ভরযোগ্য করে তোলে।

  • নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্কের কাঠামো নির্ধারণ করে।
  • প্রতিটি টপোলজির নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে।
  • প্রয়োজন ও ব্যয়ের উপর ভিত্তি করে উপযুক্ত টপোলজি নির্বাচন করা হয়।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১। মেশ টপোলজি কী?

একাধিক নোডের মধ্যে বহু সংযোগপথ তৈরি করা নেটওয়ার্ক বিন্যাসকে মেশ টপোলজি বলা হয়। এর দুটি পরিচিত ধরন হলো ফুল মেশ ও পার্শিয়াল মেশ।

২। ফুল মেশ ও পার্শিয়াল মেশের পার্থক্য কী?

ফুল মেশে প্রতিটি নোড অন্য সব নোডের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। পার্শিয়াল মেশে কেবল কিছু নোড বা নোড জোড়ার মধ্যে সরাসরি সংযোগ থাকে।

৩। মেশ টপোলজিতে খরচ বেশি হয় কেন?

বিশেষ করে তারযুক্ত ফুল মেশে অনেক কেবল, পোর্ট ও সংযোগ প্রয়োজন হয়। এগুলো স্থাপন, কনফিগার ও রক্ষণাবেক্ষণেও অতিরিক্ত কাজ লাগে।

৪। মেশ কি সবসময় সবচেয়ে নির্ভরযোগ্য?

এমন নি দাবি ঠিক নয়। বিকল্প পথ নির্ভরযোগ্যতা বাড়াতে পারে, কিন্তু ফল নির্ভর করে প্রকৃত নকশা, যন্ত্রপাতি ও ত্রুটির ধরনের ওপর।

৫। ট্রি টপোলজি কীভাবে কাজ করে?

মূল বা উচ্চস্তরের নোড থেকে নিচের স্তরে শাখা তৈরি হয়। বিভাগ, ভবন বা দলের ডিভাইসগুলো আলাদা শাখায় সাজানো যায়।

৬। ট্রির একটি নোড নষ্ট হলে কি পুরো নেটওয়ার্ক বন্ধ হয়?

সবসময় নয়। প্রভাব নির্ভর করে নোডটির অবস্থান ও বিকল্প সংযোগের ওপর। একটি শাখার ত্রুটি সেই অংশকে বিচ্ছিন্ন করতে পারে; মূল সংযোগের ত্রুটিতে বেশি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

৭। হাইব্রিড টপোলজির সহজ উদাহরণ কী?

ধরা যাক, একটি প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে স্টার নেটওয়ার্ক আছে, আর বিভাগগুলোর গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ডিভাইস মেশ সংযোগে যুক্ত। ভিন্ন বিন্যাসের এই সমন্বয় হাইব্রিডের উদাহরণ।

৮। ট্রি ও হাইব্রিড টপোলজি কি সম্পর্কিত?

হ্যাঁ। বাস ও স্টারের সমন্বয়ে গঠিত ট্রিকে হাইব্রিডের একটি উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা যায়। তবে হাইব্রিডের সব নকশা ট্রি নয়। [১]

৯। কোন টপোলজি বেছে নেওয়া উচিত?

প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। বিকল্প পথ, বিভাগভিত্তিক সম্প্রসারণ, স্থাপনের ব্যয় ও ব্যবস্থাপনার সক্ষমতা মিলিয়ে নকশা মূল্যায়ন করুন।

তথ্য যাচাইয়ের উৎস:

১। IBM Think।

২। Amazon Web Services।

আপনি যদি ভাল Cover Letter, Resume, CV পেতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করুন।

ডেটা সেন্টার কী? টায়ার ১-৪ সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে।

AIBB IT নিয়ে আরও জানতে ক্লিক করুন এখানে।

আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে।

https://bitbytestory.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*